নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ভ‚ঞাপুর উপজেলা শাখা’র নব-গঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার((১২ সেপে্টম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সাংসদ ছোট মনির। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গহাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কুরবান আলী, সাধারণ সম্পাদক মো. সোবাহান মিঞা, ভ‚ঞাপুর উপজেলা ভাইস চেয়াম্যান মনিরুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক মো. জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম তালুকদার মোহন, যুগ্ম সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, ভ‚ঞাপুর উপজেলা ট্রাক মালিক সমিতির সম্পাদক খন্দকার সুরুজ আলম, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন অলোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।


