ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার এর বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদকঃটাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাসরীন পারভীন এর বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ইউএনও নাসরীন পারভীনকে ফুলেল শুচ্ছোয় বিদায় জানান। আলোচনা সভা শেষে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলামসহ বিভিন্নদপ্তের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


