শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর কালেক্টরেট সহকারি সমিতির পূর্ণ দিবস কর্মবিরতি পালন
/ ৩৯ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ৫:৩৭ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক :
পদ, পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কালেক্টরেট কার্যালয়ের সহকারী (৩য় শ্রেণীর কর্মচারীরা) পূর্ণ দিবস অবস্থান কর্মবিরতি পালন করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারে ২য় দিনের মতো এই অবস্থান কর্মসূচী পালন করে ৩য় শ্রেণীর কর্মচারীরা। এর আগে গত মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে ১ম দিনের কর্মবিরতি পালন করেন তারা।
২য় দিনে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মচারী মো. আমিনুল হক, খন্দকার আব্দুল বারেক, মোছা. কামরুনাহার ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারী মো. ইমতিয়াজুল ইসলাম তালুকদার কনক, মমিনুল ইসলাম, মো. আব্দুল হাকিম।
এ সময় বক্তরা বলেন- প্রধানমন্ত্রী অনুমোদন দেবার পরেও পদবী ও গ্রেড পরিবর্তন করা হয়নি। দাবি মানা না হলে আগামীতে লাগাতার আরো কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page