শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
/ ৭৩ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ফেব্রুয়ারি) উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এতে উপজেলার ১১০টি বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় ও ইভেন্টে অংশ নেয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন , উপজেলা ভাইচ চেয়ারম্যান মো : মনিরুল ইসলাম বাবু,আলিফ নুর মিনি, প্রেক্লাবের সাবেক সভাপতি মো : শাহ আলম প্রামানিক,পৌরসভার প্যানেল মেয়র মো: খন্দকার জাহিদ হাসান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি মাহমুদ ইজদানি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো, আজিজুর রহমান আরজু প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে অনুশীলন ও চর্চা করলে শারীরিক ও মানসিকভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া অভিভাবক, শিক্ষক সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, এগুলো করতে পারলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াচর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের সুযোগ পাবে। এর ফলে পরবর্তী সময়ে তারা নেতিবাচক বা ক্ষতিকারক কোনো কিছুর সঙ্গে জড়িত হবে না।
পরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইভেন্ট ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page