লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। দৈনিক মানবকণ্ঠের ভূঞাপুর প্রতিনিধি শাহ আলম প্রামানিক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এটিএন বাংলা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো: নাসির উদ্দীন।
১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আলীম আকন্দ (দৈনিক ইনকিলাব), সিরাজুল ইসলাম কিসলু (দৈনিক আমাদের সময়), যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু (দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন (দৈনিক জনকণ্ঠ), কোষাধ্যক্ষ কামাল হোসেন (দৈনিক মানবজমিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ইব্রাহীম ভূইয়া (দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর ও পাঠাগার সম্পাদক মামুন সরকার (দৈনিক আমার সংবাদ)।
কার্যকরি সদস্যরা হলেন দৈনিক যুগান্তরের আসাদুল ইসলাম বাবুল, দৈনিক জনতার মো. আতোয়ার রহমান তালুকদার, দৈনিক ইত্তেফাকের অভিজিৎ ঘোষ ও এশিয়ান টিভির জুলিয়া পারভেজ।


