শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর স্থগিত হওয়া কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যো দিয়ে চলছে ভোট গ্রহণ
/ ৪০ Time View
Update : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার কারনে স্থগিত হওয়া আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অাজ কঠোর নিরাপত্তার মধ্যো দিয়ে ভোটগ্রহণ চলছে।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে।সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রটিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফল দঅনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছিলেন ৪ হাজার ৮৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (সরকার শরীফ) আনারস প্রতীকে পেয়েছিলেন ৬ হাজার ৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছিলেন ৪ হাজার ৫২৭ ভোট। স্থগিত হওয়া এই কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটার সাতটি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, নির্বাচন সুষ্ঠু ও এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। সেজন্য কেন্দ্রে ছাড়াও আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও ডিবির স্ট্যান্ডবাই টিম, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে।, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page