শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর”বন্ধুত্বের বন্ধন-৯৮ সংগঠন” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
/ ৪১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২০, ৯:৪৬ অপরাহ্ন

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর: ‌ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে “বন্ধুত্বের বন্ধন-৯৮ সংগঠন” এর উদ্যোগে ২৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯৮ ব্যাচের “বন্ধুত্বের বন্ধন-৯৮ সংগঠন” এর উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ২প্যাকেট সেমাই, ১টি দুধের কৌটা ও ১কেজি চিনি।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সরোয়ার ই আলম, মারুফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুুম, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সুমন, রেজাউল করিম,
কোষাধ্যক্ষ আছর উদ্দীন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য ইমরান হাসান, নুরুজ্জামান, আব্দুল মালেক প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুুম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায ও় দুস্থদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য ঈদ সামগ্রী এবং কিছু কাপড় বিতরণ করছি। এছাড়াও বিভিন্ন সময়ে কাউকে টাকা দিয়ে কর্মমুখি করে তোলার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, এ বছর প্রাণঘাতী করোনার প্রভাবে সকলে ঘরে বসে আছেন। অর্থনীতি প্রায় অচল। অবস্থায় খেটে খাওয়া অসহায় মানুষ গুলোর পাশে থেকে তাদের মুখে মিষ্টি হাসি ফুটাতে আমাদের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। প্রতি বছর আমাদের সংগঠন থেকে ৩০% আমরা আমাদের অনুদান ফান্ডে জমা করি এবং তা বিভিন্ন সামাজিক উন্নয়ন ও খেটে খাওয়া মানুষের সহযোগিতায় ব্যায় করে থাকি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page