শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অটোভ্যান চালকের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা
/ ৩৪ Time View
Update : সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৫:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোভ্যান চালক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিবার (১৩ মার্চ) রাতে উপজেলা পৌর শহরের ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রফিকুল ইসলাম, সিরাজগঞ্জের সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের ইনছাব আলীর ছেলে। এ ঘটনায় রফিকুলের স্ত্রী রাজিয়া খাতুন ভূঞাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানা যায়, রাতে ভাত খাওয়ার সময় স্ত্রীর সাথে কথাকাটি হয় রফিকুলের। খাওয়া শেষ না করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন। এরপর মশার কয়েলের জন্য ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে কয়েল কিনে ফের ঘরে ফিরে শুতে যান। রাত সাড়ে ১১ টার দিকে তার রুমে কিছু পড়ার শব্দ শুনে তার স্ত্রী রাজিয়া দরজা ধাক্কা দিলে বন্ধ পান। দরজার ছিদ্র দিয়ে দেখেন ঘরের আড়ায় ঝুলছেন রফিকুল। রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা পুলিশকে খবর দেন।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার রাতেই মরদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page