শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন।
/ ৪৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৮:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে মেহেদী মোস্তফা রাজিব(২৫) চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব ওই গ্রামের বেসরকারি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর বেলায় রাজিবের মায়ের সাথে অাম পাড়াকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের চাচাতো ভাই জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে গেলে বাঁধা দেয় রাজিব। এসময় রাজিব কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরিকাঘাত করে চাচাতো ভাই জিহাদ।

এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হলে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
নিহত রাজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অাইন বিভাগে জহিরুল হক হলের আবাসিক ছাত্র ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যাওয়ায় সেখানেই তার ময়না তদন্ত সম্পন্ন হবে। আইনী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page