শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দুটি আউটলেট শাখার উদ্বোধন
/ ১৪৪ Time View
Update : সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর ও গোবিন্দাসী বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর আউটলেট ৫৫০ ও ৫৫১ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে নতুন এ দুটি শাখার শুভ উদ্বোধন করা হয়।আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর হিমালয় গ্রুপের কর্ণধার তাবিবুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শাখাওয়াত হোসেন, গাজিপুর মাছিহাতা গ্রুপের জিএম আমিনুর রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, ভূঞাপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা শহিদুল ইসলাম, গোবিন্দাসী বাজার শাখার উদ্দ্যেক্তা ও বিশিষ্ট সাংবাদিক কামাল হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক, সাংবাদিক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শাখাওয়াত হোসেন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সব শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এ এলাকার উন্নয়নে সহযোগী হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page