নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ও জাতীয় মানের ফুটবলার তৈরীর লক্ষে টাঙ্গাইলের ভ‚ঞাপুরে আলহাজ এডভোকেট আব্দুল গফুর স্পোর্টস একাডেমির উদ্বোধন করা হয়েছে।
জ্যাফ জয়েন্ট ভেনচারের সহযোগিতায় শনিবার বিকাল ৫ টায় ভ‚ঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ এডভোকেট আব্দুল গফুর স্পোর্টস একাডেমির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কৃতী ফুটবলার আলহাজ এডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভ‚ঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. শফিকুল ইসলাম রতন প্রমুখ।পরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


