শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ইউনিয়ন আ’লীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
/ ৩০ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ৪:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের আওয়ামী লীগ ও স্থানীয়রা। পরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার (২৫ মে) দুপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর সড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্নবাসন এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।পরে নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার।

সংবাদ সম্মেলনে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মাসুদ চেয়ারম্যান হওয়ার পরই ইউপি সদস্য নূহু মিলে বালুঘাটগুলো দখলে নেয়ার জন্য বেপরোয়া হয়ে উঠছে। তবে জমির মালিকরা তাদের প্রশ্রয় দেয়নি। বহিরাগতদের দিয়ে ঘাটগুলো দখল করার জন্য ক্যাডার বাহিনী সৃষ্টি করেছে। চেয়ারম্যানের নেতৃত্বে নূহু মেম্বার, জুরান মন্ডল, আকবর প্রামাণিক, ফিরোজ ফকির ও অন্যান্যরা সুকৌশলে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রেট্রোল-বোমা মেরে উড়িয়ে দিয়েছিল। বর্তমানে ঘাট দখল করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে বিএনপি-জামায়াতের লোকজন দিয়ে মানববন্ধন করিয়েছে। তিনি আরো বলেন, চেয়ারম্যান মাসুদ বিএনপির সক্রিয়কর্মী ছিল। উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালীর ছত্রছায়ায় দলে প্রবেশ করেছে।মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, নিকরাইলের পাটিতাপাড়ার বালুর ঘাটটিতে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সেই ঘাট মাসুদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ঘাট দখল করার পায়তারা করছে। কিন্তু কোন উপায় না পেয়ে সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিন সরকারের ছবি দিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দিয়ে মিথ্যাচার করে তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। অথচ মতিন সরকার ওই বালুর ঘাটের সাথে জড়িত না। এসময় তারা দল থেকে বহিষ্কৃত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের বিচার দাবী করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page