ভূঞাপুরে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন
লোকাল নিউজ ডেস্ক: করোনা প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

শনিবার(৭ আগষ্ট) সকাল ৯ টায় এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহান,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো:মহী উদ্দিন,অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইচ উদ্দিন আকন্দ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম মোহন,আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন প্রমূখ।এতে ৯ টা থেকে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত ৬ “শ জন লোকের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


