শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ইউপি নির্বাচনী দায়িত্ব পালনকালে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
/ ৪৩ Time View
Update : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিকেদক: চতুর্থ ধাপের ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরে ইউপি নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভূঞাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার, শিক্ষক নেতা শাহ আলম খান প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চর চন্দনী দাখিল মাদরাসা কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে কিছু সন্ত্রাসী শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এতে ডিগ্রির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার গুরুতর আহত হয়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা হামলাকারীদের অভিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন এবং আব্দুল বারী সরকারের সুস্থতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page