শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
/ ৪৩ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২০, ৪:৪২ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সোমবার(১ জুল) দুপুরে বিলচাপড়া কবর স্থানে এ দাফন কাজ সম্পন্ন করে উপজেলা প্রশাসন।


স্থানীয় গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু জানান, উপজেলার বিলচাপড়া গ্রামের চান মাহমুদের ছেলে খাজা নাজিম উদ্দিন তালুকদার (৬৫) ঢাকায় শ্যামলী পিসি কালচারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিল। সেখানে কর্মরত অবস্থায় সর্দিকাশি ও জ্বরে ভোগেন। এই অবস্থায় সে বাড়িতে আসতে চাইলে তার স্বজনরা ঢাকায় ডাক্তার দেখাতে পরামর্শ দেয় এবং বাড়ি আসতে নিষেধ করে। কিন্তু সে কোন ডাক্তার না দেখিয়ে নিজেই ফার্মেসী থেকে ঔষধ কিনে খায়। রবিবার অসুস্থতা বোধ করলে রাতে একটি প্রাইভেট কার ভাড়া করে রাত ১১টার দিকে বাড়ি এসে একটি ঘরে একাই ঘুমোতে যায়। ভোররাতেই তিনি মারা যান। তার দাফন কাজে স্থানীয়রা বাঁধা দিলে প্রশাসনের হস্তক্ষেপে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিলচাপড়া কবর স্থানে সোমবার(১ জুল) দুপুরে দাফন করা হয়। তার জানাজায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আসলাম হোসাইন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আনিছুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহম্মেদ জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page