শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে খেতাবপ্রাপ্ত ৫০ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
/ ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

মো. নাসির উদ্দিন, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭১ এর সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী ৫০ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(৩১ মার্চ) দুপুরে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে ভূঞাপুর পৌরসভা কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ভূঞাপুর শাখার সভাপতি সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ।মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ নিয়ে আলোচনায় অংশ নেন ৭১এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মিঞা বীরপ্রতীক, ৭১এর কোম্পানি কমান্ডার ও লেখক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আবদুস সালাম, ৭১এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বীরপ্রতীক। বক্তব্য রাখেন বেসামরিক কাদেরীয়া বাহিনীর উপ-প্রধান আব্দুল আলীম তালুকদার, অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: আজিজ প্রমুখ। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মো. মামুন তরফদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের যুগ্ম আহŸায়ক মো. শাহজাহান মিয়া।ভূঞাপুরে খেতাবপ্রাপ্ত ৫০ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page