শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
/ ৩৯ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ৭:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে কানাই মালো (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ফলদা এলাকার ঝিনাই নদীর পাড়ের একটি কদম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কানাই মালো ওই গ্রামের রবি মালোর ছেলে। তিনি টাঙ্গাইল শহরে ‘ফনিন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারে’ কাজ করতেন। জানা যায়, উপজেলার রবি মালোর ছেলে কানাই মালো গতকাল বৃহস্পতিবার সরস্বতী পূজা উপলক্ষে  বাড়িতে বেড়াতে আসে। পরে ওইদিন তার মাকে টাঙ্গাইল চলে যাচ্ছে বলে জানায়। শুক্রবার সকালে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সংলগ্ন ঝিনাই নদীর পাড়ের একটি কদম গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মো.শামছুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কানাই মালো আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনও অভিযোগ করা হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page