সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে ‘গায়েবি’ মামলায় নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও ঈদ সামগ্রী বিতরণ
/ ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘গায়েবি’ মামলায় নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ক্রেস্ট ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়,সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একাধিক রাজনৈতিক ও হয়রানিমূলক মিথ্যা মামলায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী কারাবন্দী ছিলেন। এছাড়া বহু নেতাকর্মী দীর্ঘদিন আত্মগোপনে থেকে নানা দুর্ভোগের শিকার হন।
সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মান জানাতে সংবর্ধনার উদ্যোগ নেন এমপি আব্দুস সালাম পিন্টু। পরে উপজেলা বিএনপির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কারাবরণ করা নেতাকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নামাজ শিক্ষা বই ও জায়নামাজ তুলে দেন তিনি। এ সময় প্রায় ৩০০ নেতাকর্মীর মাঝে উপহার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সালাম পিন্টু বলেন, ‘দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। দলের কঠিন সময়ে তারা সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রামে পাশে ছিলেন। তাদের এই ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতেই আজকের এই আয়োজন।’
তিনি আরও বলেন, “‘দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে হবে।”‘

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page