ভূঞাপুরে গৃহবধু ধর্ষণ ধর্ষক আটক
নিজস্ব প্রতিবেদক: গত বুধবার রাতে টাঙ্গাইলের ভুঞাপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান রনি (২৪) নামে এক যুবক কে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ভূঞাপুর থানার মামলা সুত্রে জানা যায় উপজেলার কুতুবপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মনিরুজ্জামান রনি গত এক মাস আগে থেকে পাশের বাড়ির এক সন্তানের জননী জেসমিন আক্তারের স্বামী ঢাকার একটি গামের্›টসে চাকরি করার সুবাদে ক-ুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বুধবার রাত ১১টায় ধর্ষিতার স্বামী ফোন করেছে বলে তাকে ডেকে তুলে কৌশলে গামছা দিয়ে মুখ বেঁধে জোর পুর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় পাশে ঘুমিয়ে থাকা শিশু সন্তানসহ ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে পাকড়াও করে বেঁধে রাখে। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ধর্ষক কে থানায় নিয়ে আশে। এব্যপারে ধর্ষিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৩ ভূঞাপুর থানার অফিসার্স ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষককে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


