ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালিত
লোকাল নিউজ ডেস্ক : ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে ।

সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীনের নেতৃত্বে একটি র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুুলতানা প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


