: টাঙ্গাইলের ভূঞাপুরে জানাযা নামাজে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হলেন সাইফুল ইসলাম (৩২) নামে এক পরিবহন ব্যবসায়ী।
সে পৌর এলাকার ঘাটান্দি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ভূঞাপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ঘাটাইল উপজেলায় এক আত্মীয়’র জানাযা নামাজে যাওয়ার পথে ভূঞাপুর ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে বের হচ্ছিলেন। এসময় দ্রæতগতির অপর একটি মোটরসাইকেল পেট্রোল পাম্পে প্রবেশ করছিল। দ্রæতগতির মোটরসাইকেলটি সাইফুল ইসলামের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইফুল ইসলাম ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


