শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে জাহাজের পোড়া মবিল দিয়ে তৈরী করছে সরিষার তেল!
/ ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ৩:৪৯ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সরিষার তেলের মিলে দীর্ঘদিন ধরে সরিষার তেলের সাথে জাহাজের পোড়া মবিল মিশিয়ে সরিষার তেল হিসেবে বিক্রি করায় আব্বাস নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদ- ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জানুয়া‌রি) রাতে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন উপজেলা সহকা‌রি ক‌মিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসলাম হোসাইন। অর্থদ- ছাড়াও সরিষার তেল হিসেবে বিক্রি করা ৪৮ ড্রাম পোড়া মবিল ধ্বংস করা হয়।

এর আগে মানহীন, অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম, খাবা‌রে কাপড় ও বার্নিসের রঙ ব্যবহার করায় উপ‌জেলার ৮ বেকারিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোছাঃ নাসরীন পারভীন।

জানা গে‌ছে, ভূঞাপুর পৌরসভার সামনে অবস্থিত সরিষার তেল তৈরি কারখানার আড়ালে অতি মুনাফার জন্য দীর্ঘদিন ধরে সরিষার তেলের সাথে জাহাজের পোড়া মবিল মিশিয়ে বিক্রি করে আসছিলেন আব্বাস। প‌রে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩৯ ড্রাম পোড়া মবিল ও ৯ ড্রাম মবিল মিশ্রিত সরিষার তেল জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা সহকা‌রি ক‌মিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসলাম হোসাইন ব‌লেন, ভেজাল স‌রিষার তেল বি‌ক্রি করার দা‌য়ে ব্যবসায়ীকে অর্থদ-সহ জব্দকৃত বিপুল প‌রিমাণ তেল ধ্বংস করা হ‌য়ে‌ছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন বলেন, ভেজাল খাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ্য হয়ে পড়ছে। ভূঞাপুরকে ভেজাল মুক্ত করার জন্যই আমাদের এ অভিযান। আর এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page