ভূঞাপুরে জুমার নামাজ শেষে মুসল্লীদের মাদক কারবারির বাড়ি ঘেরাও
নিজস্ব প্রতিবেদক: জুমার নামাজ শেষে মাদক কারবারির বাড়ি ঘেরাও করেছে দুই শতাধিক মুসল্লী।শুক্রবার (১৫ এপ্রিল) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের জুমার নামাজ শেষে কারবারি বাড়ি ঘেরাও করা হয়।

জানাযায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের আবুল হোসেনের মেয়ে ফাতেমা (৪০) এবং তার স্বামী সুরমান (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। অনেক বার আইনের হাতে আটক হলেও দুই একদিন পর আবার ছাড়া পেয়ে যান। আবার আগের মতোই মাদক ব্যবসা শুরু করেন। তাদের এই মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের সম্মুখীন হয়ে পড়েছে। আর এই যুব সমাজকে রক্ষা করতে গ্রামবাসী সবাই এক হয়ে তারা মাদক ব্যবসা বন্ধ করার জন্য হুশিয়ারি দিয়ে আসেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


