নিজস্ব প্রতিবেদকঃ এলডিসি থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে টাঙ্গাইলের ভূঞাপুরে থানা পুলিশ আনন্দ উৎসব পালন করেছে।

রবিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় থানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ আব্দুল মজিদ, উপজেলা সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, প্রেক্লাবের সভাপতি শাহ আলম প্রমানিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলার সকল মুক্তিযোদ্ধা, স্কুল- কলেজের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসি তদন্ত এনামুল হক চৌধুরী। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


