নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে দুই যমজ ভাই আল আমিন ও আমিনুল ইসলামের সঙ্গে ১ লাখ টাকা মোহরানায় যমজ বোন ফাতেমা ও ফারজানা ইসলামের বিয়ে হয়েছে।বিয়ে হয়েছে এই উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের।

২২ জুলাই অনুষ্ঠিত এই বিয়েতে উপস্থিত রফিকুল ইসলাম রবি বলেন, ‘যমজের সঙ্গে যমজের বিয়ে, বিষয়টি ভিন্নরকম। বিয়ের বিষয়টি অন্য রকম হওয়ায় সেখানে গিয়ে ঘুরে এসেছি।’ বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তা-ও একই অনুষ্ঠানের মাধ্যমে। জানা যায়, ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন। আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন।যমজ বোনের ফুফাতো বোনজামাই জানান, ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া মিললে । পরে লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।এর আগে পারিবারিকভাবে ঘটকের মাধ্যমে গেলো বৃহস্পতিবার এক লাখ টাকা কাবিনে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে যমজ নবদম্পতিদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভীড় জমায় বিভিন্ন এলাকার লোকজন।


