শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে দুইদিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
/ ২৮ Time View
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও দুইদিন ব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরু হাটের পশ্চিম পাশে যমুনা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

যমুনা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির এর উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রথম দিনের নৌকা বাইচ প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ২২ টি নৌকা অংশগ্রহণ করে।গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে গোবিন্দাসী, কুকাদাইর ও খানুরবা‌ড়ি এলাকায়। দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের সব এলাকা থেকে সব বয়সী হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। বিভিন্ন জেলা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে রং-বে রং-বে রংয়ের পোশাকে সেজে এতে অংশ নেন প্রতিযোগীরা । বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইচ এলাকাতে। ছোট-বড় হাজার হাজার নৌকা ভাড়া করে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শনার্থীরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। তবে দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিলো না।নৌকা বাইচের অনুষ্ঠানটি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ‌। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নুর মিনি, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব মিয়া, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মুনিরুজ্জামান মনির, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page