শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নতুন আলু প্রতি কেজি ২শ টাকা!
/ ৬৯ Time View
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘শীতের সবজি বাজারে আসলেও নতুন আলুর দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে।প্রতি কেজি নতুন আলুর দাম চাচ্ছে ২শ টাকা।শনিবার (১৮ নভেম্বর) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী কাঁচা বাজার ঘুরে আলু বাঁজারে আকাশ ছোঁয়া এমন দামে ক্রেতাদের হতাশের বিষয়টি লক্ষ্যে করা যায়।

পেশায় একজন স্কুল শিক্ষক লতিফ তালুকদার জানান, ‘শীতের সবজি বাজারে আমদানি হলেও নতুন আলুর দাম ক্রয়ক্ষমতার বাইরে। তিনি আরও জানান, ‘শুধু আলুর দামই বেশি নয়, শীতের সবজি বাজারে অনেক পাওয়া গেলেও স্বাভাবিকের তুলনায় অন্যান্য শাক-সবজির দাম বেশ চড়া। আমাদের আয়ের চেয়ে দ্রব্য মুল্য বেশি হওয়ায় হতাশায় ভুগছি। যেখানে ১ কেজি ব্রয়লার মুরগির দাম ১ শ ৬০ টাকা থেকে ১শ ৭০ টাকা সেখানে ১ কেজি আলু বিক্রি হচ্ছে ২শ টাকা’।স্থানীয় এনজিওকর্মী কাওসার হোসেন বলেন, ‘বাজারে শীতে প্রচুর সবজি থাকলেও তুলনামূলক দাম চড়া। মুলা ব্যতিত সকল সবজির দাম হাতের নাগালের বাহিরে। বিশেষ করে নতুন আলু কিনতে দাম শুনে হতাশ হয়েছি। প্রতি কেজি আলু ২শ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা কেনা আমাদের মতো মানুষের কষ্টসাধ্য’।গোবিন্দাসী কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী সুরমান আলীসহ অনেকে বলেন, ‘শনিবার প্রথমবারের মতো গোবিন্দাসী বাজারে নতুন আলু এসেছে। এটি আগাম জাতের আলু। মোকাম থেকে আমরা বেশি দামে কিনেছি। এছাড়া অবরোধের কারণে পরিবহন খরচও বেশি। যার ফলে বেশি দরে বিক্রি করতে হচ্ছে’।বাজার ঘুরে জানা যায়, ছোট আকারের আলু ৬০ টাকা, হাইব্রিড আলু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ, পাতা কফি, ফুল কফি, শিম, বরবটি, মুলা, গাজর, ডাটা, বেগুনসহ অন্যান্য সবজির দাম আগের তুলনায় কিছুটা দাম কমছে। তবে, শীতে পাতা পেঁয়াজ আসলেও দেশী পেঁয়াজের ঝাঁজ এখনো কমেনি।এদিকে, বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসনে বলেন, ‘উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে মুদি ও সবজি ব্যবসায়ীদের দোকানগুলোতে মূল্য তালিকা সাঁটানোর জন্য নির্দেশনা দেওয়া আছে। এছাড়া আমাদের নিয়মিত মনিটরিং চলমান’।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page