ভূঞাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল হোসেন চকদারকে ফুল দিয়ে বরণ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারকে ফুল দিয়ে বরণ করে নিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। শপত গ্রহন করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার ফুল দিয়ে বরণ করে নেন । এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান,টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহা সচিব গোলাম কিবরিয়া বড় মনি, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি ও ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক প্রমূখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


