শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নামাজ পড়তে যাওয়ার পথে মাদরাসা শিক্ষকের মৃত্যু
/ ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নামাজ পড়তে যাওয়ার পথে মাওলানা রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রফিকুল ইসলাম উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়াজেদের আলীর ছেলে। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের খাশবিয়ারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সে সারপলশিয়া তালুকদার বাড়ী জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ভোরে মাওলানা রফিকুল ইসলাম স্থানীয় তালুকদার বাড়ী জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হন। পরে তাঁকে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে পাথাইলকান্দি মা ও শিশু জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, প্রতিদিন ভোরে পায়ে হেঁটে তালুকদার বাড়ী মসজিদে নামাজ পড়াতে আসতেন তিনি । এরই ন্যায় বৃহস্পতিবার ভোরে নামাজ পড়াতে আসার পথে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page