শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নিখোঁজ হওয়ার ১০ ঘন্টা পরে শিশুর লাশ মিললো খালে
/ ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার অন্তত ১০ ঘণ্টা পরে শিশু ইসমাইল হোসেন (৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬টায় উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ইসমাইল হোসেন উপজেলার গোবিন্দাসী গ্রামের জরিপ শেখের ছেলে। সে গোবিন্দাসী তানিয়া খাতুন নুরানীয়া মাদরাসার নার্সারি শ্রেণির ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হন ইসমাইল। এরপর মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান মেলেনি। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ১৫-১৬ বছর আগে ইসমাইলের বড় ভাই পানিতে ডুবে মারা যায়। একইভাবে এ শিশুটিকেও হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। ছেলের মরদেহ দেখে অঝোরে কাঁদছেন ও আহাজারি করছেন ইসমাইলের মা,সহ অন্যরা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে কেউ না দেখায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page