শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
/ ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৯:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেওয়ায় স্ত্রী সুমাইয়া (২১) কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেলের বিরুদ্ধে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে উপজেলা পৌর শহরের ঘাটান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

বাসার মালিক তারা তালুকদার জানান, আমার বাসা ভাড়া নেওয়ার পর থেকেই তারা মাঝে মধ্যে ঝগড়া করতো। মঙ্গলবার রাতে আমি বাসা এসে জানতে পারি রাত ১০ টার দিকে তাদের মধ্যে আবারো ঝগড়া হয়েছিল। পরে রাত ২ টা সময় রুবেলের ডাক-চিৎকার শুনে বাহিরে বের হই। তখন রুবেল জানায় তার স্ত্রী মারা গেছে। রুবেলের কথাবার্তায় সন্দেহ হলে আশপাশের লোকজনদের জানাই। তারা পুলিশকে খবর দিলে বুধবার (৬ এপ্রিল) সকালে সুমাইয়ার মরদেহ উদ্ধার ও তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবদের জন্য আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। রুবেল ঘাটাইল উপজেলার গোরির গ্রামের শুক্কর আলীর ছেলে ও সুমাইয়া গোপালপুর উপজেলার বরশিলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে। স্থানীয়রা জানান, একমাস আগে ঘাটান্দীর গ্রামের চা দোকানী তারা তালুকদারের বাসা ভাড়া নেয় রুবেল। বাসায় ওঠার পর থেকেই দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সুমাইয়া অন্যের বাসা-বাড়ীতে কাজ করতো। এছাড়া তার স্বামী রুবেল হোটলে কাজ করতো। তাদের দেড় বছরের একটি কন্যা শিশু সন্তান রয়েছে। সুমাইয়ার মা শারমিন বেগম বলেন, রুবেল বিভিন্ন হোটেলে কাজ করতো। সে একদিন কাজ করলে দুইদিন বসে থাকতো ও রুবেল যা রোজগার করতো তা দিয়ে সে নেশা করতো। এদিকে, সুমাইয়া অন্যের বাসায় কাজ করে সংসার চালিয়ে আসছিল। নিয়মিত কাজ করতে বলা ও নেশা করতে বাধা দেওয়ায় সুমাইয়ার সাথে প্রতিদিনই ঝগড়া হতো।তিনি জানান, পরে বুধবার নেশার টাকা না থাকায় রুবেল নেশার টাকার জন্য সুমাইয়াকে চাপ দেয়। একপর্যায়ে মারধরও করে সে। টাকা না দেয়ায় সুমাইকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আমার ধারণা। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বুধবার সকালে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ও তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি জানান, সুমাইয়ার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page