শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে পবিত্র ঈদ উপলক্ষে কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
/ ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন ৩ হাজার ৫’শ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০ টায় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদ উপলক্ষে এমপি ছোট মনিরের অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ময়দা, আলু, চিনি ও সেমাই।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি প্রমুখ।

এমপি ছোট মনির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণ মোকাবেলায় যে নির্দেশনা দিয়েছেন, তা আমাদের সকলকে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করতে হবে। কিন্তু এ অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা যাতে অভুক্ত না থাকে সেজন্য সকল কর্মহীন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছি । আমার নির্বাচনী এলাকায় একজনও না খেয়ে দিন অতিবাহিত করবে না। ‘ তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত কর্মহীন মানুষগুলো আয় রোজগারে যেতে পারবে না ততদিন পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখাবো আমার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page