
লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত হয়েছে ইউপি সচিব সোহরাব আলী।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলা শিক্ষা কমিটি টাঙ্গাইলের ভুঞাপুরে সোহরাব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, টাঙ্গাইল জেলা ইউপি সচিব সমিতির সভাপতি, বর্তমান অলোয়া ইউপি সচিব মোঃ সোহরাব আলী ভুঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত হয়েছেন। তিনি একক প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেছেন সোহরাব আলী প্রাথমিক বিদ্যালয় যা পরবর্তীতে সরকারি করণ করা হয়। তিনি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের মাঝে নিজস্ব অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ, শিক্ষক স্বল্পতার কারণে ২জন অতিরিক্ত শিক্ষক নিয়োগ, চরাঞ্চলে শিক্ষার্ত্রীদের যাতায়াতে ২টি নৌকা, ২টি টিওবয়েল প্রদান, পরীক্ষা শেষে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান ও বিদ্যালয়ে সৌন্দর্য বিকাশে নিজস্ব অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গনে ফুলের বাগান করেছেন। এছাড়া প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের নিজ অর্থায়নে পুরস্কার প্রদান করে থাকেন ।


