নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে ডুবে মধ্য বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের ফসলান্দী গ্রামে এ ঘটনা ঘটে।সে উপজেলার ফসলান্দী গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী । পরিবার ও এলাকাবাসী বেগম সকাল ৮ টার দিকে কাপড় ধৌত করা জন বাড়ীর পাশে পুকুরে যান । এর এক পর্যায়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে যায়। কাপড় কেচে আসতে দেরি হওয়ায় বাড়ীর লোকজনের সন্দেহ হলে পুকুর পাড়ে গিয়ে তার শরীরের কাপড় ভাসতে দেখে । পড়ে লোকজন পুকুর থেকে তুলে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে মৃতের প্রতিবেশি সাবেক কাউন্সিলর মোঃ মফিজুল ইসলাম খান বিষয়টি নিশ্চত করে বলেন সকাল ৮ টার দিকে পুকুরে কাপড় কাচতে গিয়ে পানিতে ডুবে যায় । পরে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফরিদুল ইসলাম জানান বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে কেহই আমাদেরকে অবগত করায়নি। খোজ খবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।


