শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বন্যার্তদের চিকিৎসায় কাজ করছে ১০ টি মেডিক্যালটিম
/ ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯, ৭:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বন্যাকবলিত ৫টি ইউনিয়নের ৪০ টি গ্রামে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দোগে কাজ করছে ১০টি মেডিক্যাল টিম। এ সব টিমের মাধ্যমে এ পর্য়ন্ত ২০ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ইতিমধ্যে বন্যার্ত মাঝে ৯০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ হাজার খাবার স্যালাইন সরবরাহ করা হয়েছে। এ ছাড়াও বন্যার্ত বিভিন্ন রোগীকে প্যারাসিটামল, হিস্টাসিনসহ ৫ প্রকারের আরো ২৫ হাজার ট্যাবলেট বিতরন করা হয়েছে। এর বাহিরেও প্রতিদিনই হাসপাতালের বর্হিবিভাগেও বন্যাকবলিত এলাকার রোগীর সংখ্যা বাড়ছে। এদের অধিকাংশই পানি বাহিতরোগী বলে জানা গেছে ।

ভূঞাপুর উপজেলার বন্যাকবলিত এলাকায় মেডিক্যালটিম


উল্লেখ্য,উজান থেকে নেমে আসা ঢলে যমুনায় অস্বভাবিক পানি বৃদ্ধির ফলে গত ৩০ বছরের সব‘চে রড় বন্যা পোহাচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুরের মানুষ। অস্বভাবিক পানির শ্রোতে ভূঞাপুর-তারাকান্দী সড়ক ভেঙ্গে পাশ্ববতী আরো ৩টি উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়ে।
ভূঞাপুরে বন্যার্তদের চিকিৎসা সেবার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহি উদ্দিন আহমেদ বলেন, বন্যার্ত মানুষের চিকিৎসাসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে ১০ টি মেডিক্যালটিম নিরলস ভাবে কাজ করছে। যতদিন প্রয়োজন এটিম গুলো চিকিৎসা সেবা দিয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page