ভূঞাপুরে বন্যার্তদের মাঝে র্যাবের ত্রাণ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বন্যা কবলিত গাবসারা ইউনিয়নে দুই শতাধিক বানভাসি ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।

বুধবার(১২ আগস্ট) সকালে র্যাব-১২’র অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম পিএসসি ওই ত্রাণ বিতরণ তদারকি করেন। ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের বন্যা কবলিত দু্ই শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, লবন, তেল, চিনি, গুড়াদুধ, দিয়াশলাই ইত্যাদি। এ সময় র্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


