নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আসলাম হোসাইন।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৭ টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে মো. আঃ আজিজের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে কুলসুম এর সাথে গোপালপুর উপজেলার উড়িয়া বাড়ি গ্রামের জোয়াহের ব্যাপারির ছেলে রুবেলের সাথে গোপনে বিয়ে হচ্ছিল।
গোপন সংবাদ পেয়ে ভূঞাপুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বিয়ের আসরে গিয়ে উভয় পক্ষকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করেন এবং উপযুক্ত বয়সে বিয়ে দেয়ার শর্তে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেন। এসময় বিয়ে আসর থেকে কাজী পালিয়ে যান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন জানান, এ করোনার মধ্যেও ভূঞাপুরে আরেকটি বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছি। বাল্য বিয়ে বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


