শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
/ ১৩৬ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :  বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু মিথ্যা ষড়যন্ত্রমূলক ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার দীর্ঘ ১৬ বছর পর খালাসের খবরে  টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করে উপজেলা বিএনপি। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার গিয়াস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন কফিল, নিকরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাগীর হোসেন মন্ডল প্রমুখ।

প্রসঙ্গত, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই সে কারাগারে আটক ছিলেন। তিনি বিএনপি’র প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page