শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বিদ্যুৎ অফিসে অনিয়ম, দুর্নীতি ও জরিমানার অধিক টাকা আত্মসাতের অভিযোগ
/ ৫৪ Time View
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১২:১৪ অপরাহ্ন

আব্দুর রহীম মিঞা, ভুঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ অফিসের উপ-প্রকৌশলী মিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সরকারের রাজস্ব আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।  

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর বিদ্যুৎ অফিসের উপ-প্রকৌশলী মিরাজুল ইসলামের নেতৃত্বে ভূঞাপুর টিভিএস শো রুমে অবৈধ বিদ্যুৎ সংযোগ চালানোর দায়ে মিটারসহ সংযোগ বিচ্ছিন্ন করে অফিসে নিয়ে যাওয়া হয়।

পরে দিনভর নানা রকম নাটকীয়তা শেষে ওই শো’রুম মালিকের নামে ৩৯ হাজার ৮৮৫ টাকা জরিমানা করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে বৃহস্পতিবার অফিস টাইম শেষ হওয়ায় রবিবার জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দিলেও বৃহস্পতিবার থেকেই পুনরায় শো’রুমটিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে দেয় বিদ্যুৎ বিভাগ।

সুত্রে জানা যায়, ঘটনার দিন টিভিএস শো’রুম থেকে জরিমানার অধিক টাকা আদায় করে বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলী মিরাজুল ইসলাম। তবে রবিবার সরকারি কোষাগারে জমা দেন মাত্র ৩৯ হাজার ৮৮৫ টাকা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এখানকার দুর্নীতিবাজ কর্তাব্যক্তিরা তাদের ভালো মানুষের অন্তরালে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাদের সঙ্গে যুক্ত রয়েছে কিছু অসৎ কর্মচারী। এ দুর্নীতিবাজরা বিদ্যুৎ চুরির হিসাব মিলাতে গিয়ে সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে ভুতুড়ে বিদ্যুৎ বিল, যা নিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা।

উপজেলার তিন ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাহক জানান, বিদ্যুৎ অফিস দুর্নীতির হাট হয়ে গেছে। নতুন সংযোগ নিতে গেলে প্রথমেই অফিস থেকে ডিজিটাল মিটার ক্রয় করার অলিখিত শর্ত দেয়া হয়। পরে নগদ টাকা দিয়ে মিটার কেনার পরই মেলে সংযোগের অনুমোদন।

জরিমানার বিষয়ে জানতে চাইলে উপ-প্রকৌশলী মিরাজুল ইসলাম বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ চালানোর দায়ে এক প্রতিষ্ঠান কে ৪০/৫০ হাজার টাকা জরিমানা করা হয় প্রথমে বললেও পরে ৩৯ হাজার ৮৮৫ টাকা জরিমানা করার কথা নিশ্চিত করেন।

নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের অফিসিয়ালি কোন বক্তব্য না দিলেও কথোপকথনে জানা যায়, যদি জরিমানার টাকার পরিমান কম মনে হয়, তাহলে আমরা আরো ১মাস ওই মিটার পর্যালোচনা করে জরিমানার হার বাড়াতে পারি।  আর যদি কেউ জরিমানার অধিক টাকা আদায় করে থাকে সেটা আমার অজানা। আমি জানার চেষ্টা করব। আর যখন তখন ২০/৩০ হাজার টাকা দেওয়ার সক্ষমতা আমার আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page