ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য গোলাম মোস্তফা (৫০) বাড়িতে শুক্রবার( ০৮ মে ) সকাল ১০ টা ৪৫ মিনিটে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ইউনিট এলাকায় পৌঁছালেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তারা ঘটনাস্থলে যেতে পারে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরের আসবাপত্র সহ কাপড় ও জরুরী সকল কাগজ পুড়ে যায়। ঘরের কোন কিছু আগুন থেকে রক্ষা করতে পারেনি। এতে নগদ টাকা সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
গ্রামবাসী জানান, বৈদ্যুতিক মিটারের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


