নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এ টুর্নামেন্টের আয়োজন করেন।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মান্দিয়া ভলিবল একাদশ বনাম কুঠিবয়ড়া ভলিবল একাদশ। খেলায় কুঠিবয়ড়া একাদশকে হাড়িয়ে মান্দিয়া ভলিবল একাদশ জয়লাভ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন সংসদ সদস্য ছোট মনির।


