ভূঞাপুরে ভ্রাম্যমান আদালতের হানা: ২ লাখ টাকা জরিমানা
ভূঞাপুরে ভ্রাম্যমান আদালতের হানা: ২ লাখ টাকা জরিমানা
ভূঞাপুরে ভ্রাম্যমান আদালতের হানা: ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সোমবার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলননের দায়ে একটি বাংলা ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয় এবং অপর দুটি উচ্ছেদ করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গোবিন্দাসীতে ড্রেজার মালিক নজরুল ইসলামকে এক লাখ টাকা এবং কুঠিবয়ড়া ও গাড়াবাড়ি নামকস্থানে অভিযান পরিচালনা করে ড্রেজার মালিক জুয়েল তালুকদার ও শহীদ শেখকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাসরিন পারভীন বলেন,যেখানে অনিয়ম দেখা যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হরে। আর যমুনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


