মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
/ ৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ৯:৩৩ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনা নদীর চরাঞ্চলে গোবিন্দপুর গ্রামে গত ২৬ নভেম্বর সোমবার দিবাগত সন্ধারাতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। জানাগেছে, গরুর গোয়াল ঘরে দেয়া কয়েলের আগুন থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে নুরুসালাম এবং লালচাঁনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনে ২টি ঘর, ৪টি গরু, ৬টি ছাগল পুড়ে মারা যায় এবং বিভিন্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে অন্তত ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এবিষয়ে গাবসারা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনির জানান, আগুনের বিষয়টি খুবই দুঃখ্যজনক। সরকারি অনুদানের প্রয়োজনীয় ব্যবস্থা অগ্রগতির জন্য আমি তৎপর। পুড়ে যাওয়া বাড়ীর মালিক নুরুস সালাম ও লালচাঁন জানান, আমাদের অনেক টাকার ৪টি গরু, ৬টি ছাগল আগুনে পুড়ে গেছে এবং ২টি ঘরসহ অনেক মালামাল পুড়ে অন্তত ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্থ্য হয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্থিক সাহায্যে কামনা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page