শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মাদরাসা শিক্ষক হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
/ ৭২ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষক হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মাদরাসা শিক্ষক সমিতি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জমিয়তে মুদারেচ্ছিন উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আফসার আলীর সভাপতিত্বে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুছ ছোবহান, আব্দুর রউফ তালুকদার, নূরুল হুদা, আতিকুর রহমান, শরিফুল ইসলাম, নূরুন্নবী, মাহবুব আলম, মাজহারুল ইসলাম প্রমুখ। পরে মানববন্ধনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে পাওনা টাকার জেরে জাহানারা ওরফে জয়নব বেগম ও তার স্বামীসহ কয়েকজন মিলে শিক্ষক আব্দুল হককে খুন করে নিজ বাড়ির নিজ ঘরের সামনে পুঁতে রাখেন। এরপর পরেদিন শুক্রবার জয়নবের বাড়ির আঙ্গিনায় বালুর নিচ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page