শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মানবকণ্ঠ পত্রিকার ১১ বছর পূর্তি উদযাপন
/ ৬১ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৭:০১ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে “দৈনিক মানবকণ্ঠ” পত্রিকার ১১ বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে “দৈনিক মানবকণ্ঠ” পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম তালুকদার বাদল, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ বদিউজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংবাদিক সোহেল তালুকদার, অভিজিত ঘোষ, ইব্রাহীম ভূঁইয়া, আল আমিন শোভন, আব্দুর রশিদ শেখ, ছানোয়ার হোসেন, আসাদুল খান, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, মোঃ নাসির উদ্দিন, মাহমুদুল হাসান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মোঃ আব্দুর রহিম মিয়া, রফিকুল ইসলাম রবি, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মিজানুর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page