শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি মর্টারশেল উদ্ধার
/ ১০০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি বিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টারশেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শাহাদত নামের এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মাটির নিচে মর্টারশেলগুলো দেখতে পান। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলগুলো উদ্ধার করে সেনাক্যাম্পে নিয়ে যায়।
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার বলেন, ১৯৭১ সালের ১০ আগস্ট ধলেশ্বরী নদীর মোহনায় সিরাজকান্দী নামক স্থানে পাক বাহিনীর অস্ত্র বোঝাই দুটি জাহাজ এসটি রাজন ও আরএসইউ ইঞ্জিনিআস্ এলসি-৩ মুক্তিবাহিনী দ্বারা আক্রান্ত হয়। তারা জাহাজ দুটি থেকে তৎকালীন ২১ কোটি টাকার অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। রাতেই জাহাজ দুটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।মর্টার শেলগুলো ওই সময়ের।
নিকরাইল ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, যমুনা নদীর পাড়ে পাটিতাকান্দি নামক স্থানে মর্টারশেলের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ভূঞাপুর থানায় খবর দেই। পুলিশ মর্টারশেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। মর্টারশেলগুলো পুরাতন ও মরিচা ধরা।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে মর্টারশেলগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। এগুলোর ভেতরে কোনো বিস্ফোরক নেই। শেলগুলো পরীক্ষার জন্য সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page