তৌফিকুর রহমান, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুল আলীম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে উপজেলার গোবিন্দাসি স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।আহত আব্দুল আলীম উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি এবং একই ওয়ার্ডের বাংগাল শেখের ছেলে। খোজ নিয়ে জানাযায়, শুক্রবার রাত ৮টার দিকে তানিয়া খাতুন নূরানী মাদরাসার সামনে একদল সন্ত্রাসী তাকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে বালুর স্তুপে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়।উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আধারে তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিমকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।



