শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যৌতুক,বাল্য বিয়ে ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা
/ ৫০ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৩:২৮ অপরাহ্ন

মামুন সরকার, ভূঞাপুর প্রতিনিধিঃ “বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী প্রতিভা ছাত্র সংগঠনের আয়োজনে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ১৮শ শিক্ষার্থী এই লাল কার্ড প্রদর্শন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, প্রতিভা ছাত্র সংগঠনের উপদেষ্টা ছারোয়ার হোসেন লাবলু, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচকগণ বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিং ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা শপথের মাধ্যমে এসব বিষয়কে লাল কার্ড দেখান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ঔষুধি গাছ রোপন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page