শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে রেজিস্ট্রেশন ছাড়াই চলছে হাইড্রোলিক ট্রাক ঘটছে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা
/ ২৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২০, ৫:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে রেজিস্ট্রেশন ছাড়াই চলছে শতাধিক হাইড্রোলিক ট্রাক। ট্রাকগুলোর অধিকাংশ চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকা ও বেপরোয়াভাবে ট্রাকগুলো চলাচল করায় প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনায় পঙ্গুবরণসহ ঘটছে প্রাণঘাতির ঘটনা । দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব পরিবহন চলাচল করলেও আইনগত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এছাড়া বালুবাহী দশ চাকার হাইড্রোলিক ট্রাক চলাচল করায় গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা যায়, বছরখানেক আগে ভূঞাপুর বাজার সড়কে একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাকের চাপায় এক নারী মারা যান। সম্প্রতি ভূঞাপুর-বঙ্গবন্ধুপূর্ব সড়কের খুপিবাড়ি এলাকায় বালুবাহী দুইটি হাইড্রোলিকের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়। এ ঘটনায় ট্রাকচালক ছাব্বিশা গ্রামের টনি ও ভাদুরী চর গ্রামের আব্দুর বারী পঙ্গুত্ববরণ করেন। গত সপ্তাহে শিয়ালকোল গ্রামের ভূঞাপুর ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর নামের এক পথচারী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোবিন্দাসীর জিগাতলা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব সিরাজকান্দি ও কালিহাতী উপজেলার জোকারচর, পুংলি পর্যন্ত অসংখ্য ট্রাক বালু ঘাট হতে বালু পরিবহন করে বিভিন্ন স্থানে যাতায়াত করছে। এতে গ্রামীণ রাস্তাগুলোতে ওভারলোড হয়ে বালুবাহী হাইড্রোলিক ট্রাক চলাচল করায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তালকুদার বলেন, দশ চাকার হাইড্রোলিকের অধিকাংশ ট্রাক বাইরে থেকে এসে ভূঞাপুরে চলাচল করছে। ট্রাকের রেজিস্ট্রেশন না থাকার বিষয়টি প্রশাসন দেখভাল করে। এতে শ্রমিক সংগঠনের কোনো দায় নেই। ভূঞাপুর শ্রমিক সমিতিতে ২০/২৫টি ট্রাক অন্তর্ভুক্ত হয়েছে। বাকিগুলো এখনো সমিতিতে অন্তর্ভুক্ত হয়নি।

উপজেলা এলজিইডি কর্মকর্তা আলী আকবর খান বলেন, ট্রাকগুলো বন্ধ করা প্রয়োজন। অধিক ওজনের কারণে উপজেলার বিভিন্ন রাস্তা অল্প দিনেই নষ্ট হয়ে যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, রেজিস্ট্রেশন বিহীন এসব ট্রাকগুলোর বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগ দেখভাল করে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিসাপেক্ষে হাইড্রোলিক ট্রাকগুলোর বিষয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের (প্রশাসন) ইনচার্জ মো. রফিকুল ইসলাম সরকার বলেন, রেজিস্ট্রেশন বিহীন কোনো ট্রাক মহাসড়ক বা আঞ্চলিক সড়কে চলাচল করতে পারবে না। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে ট্রাফিক পুলিশ নিয়মিত তদারকি করছে। অতিদ্রুতই ঐসব নম্বরবিহীন ট্রাকগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page