শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে রেলস্ট্রেশন মুদির দোকানে দুর্ধষ চুরি
/ ৫৬ Time View
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৪:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবদেক: টাঙ্গাইলে ভূঞাপুরে রেলস্ট্রেশন মুদির দোকানে চালের টিন কেটে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার রেলস্ট্রেশনের কাছে মানিকের মুদির দোকানে টিনের চাল কেটে প্রবেশ করে মালামাল চুরির ঘটনা ঘটে।

চোরেরা গভীর রাতে দোকান ঘরের টিনের চাল কেটে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান দোকান মালিক মানিক । মালামালের মধ্যে রয়েছে সোয়াবিন তৈল, সাবান, সিগারেট, কসমেটিক সামগ্রি, ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। মানিক আরো জানান, আমরা ভাই ও বোন পালা বদল করে দোকান পরিচালনা করি । বুধবার সকালে দোকান খুলে উপর দিক থেকে আলো দেখতে পেয়ে তাকাইয়া দেখি চালে একটি টিন খোলা। পরে দেখি দোকানে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং তাকের ও মেঝের অর্ধেকের মত মালামাল দোকানে নাই। আমরা নারী তাই রাতের বেলা দোকানে থাকি না। মানিক জানান এ বার দিয়ে তিন বার চুরি ঘটনা ঘটল। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে বুধবার সকাল ৬ টার দিকে বীরহাটির আসকর আলী প্রকৃতির ডাকে বাহিয়ে গেলে রেল লাইনের পাশে দুইজন ব্যক্তি রাস্তায় মালামাল নিয়ে যাচ্ছে দেখতে পান। পরে তাদের পরিচয় জানতে চাইলে একজন বামনহাটা গ্রাম অপর জন যমুনা সেতুর পাশে থাকেন, পরিচয় দেন। এর এক পর্যায়ে দুই বস্তা মালামাল ফেলে তারা পালিয়ে যায়। মালামাল উদ্ধারের পর আসকর দোকান মালিক মানিকের নিকট নিয়ে গেলে মালগুলো তার দোকানে চুরি যাওয়া বলে স্বীকার করেন এবং অর্ধেক মালও সেখানে নেই বলে জানান মানিক। মুদির দোকানে চুরির সংবাদ পেয়ে বাজার বনিক সমিতির সভাপতি শাহজাহান কবীর লিটন সেখানে যান। তিনি বলেন এ দোকানে মাঝে মাঝে চুরির ঘটনা ঘটছে কেন বুজতে পারছিনা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজার বনিক সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম জানান খবর শুনে সকালে ওই দোকানের কাছে আমরা যাই। যাওয়ার পর দোকানে চালের টিন কাটা দেখতে পাই। পরে দোকানের মালিক আমাদেরকে চুরির ঘটনার বিশদ বর্ননা জানান। এরা ছাড়াও এলাকার অনেক লোকজন সকালে ওই দোকানের চুরি ঘটনা দেখতে ভিড় জমায়।
এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার এস আই মো. লিটন জানান, দোকানে চুরি যাওয়ার ঘটনায় সংবাদ পেয়ে সেখানে যাই। চালের টিন কেটে চুরির ঘটনা সত্যতা পাই। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page